এইমাত্র
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খাগড়াছড়িতে ৪০ কেজি গাঁজা উদ্ধার

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

    খাগড়াছড়িতে ৪০ কেজি গাঁজা উদ্ধার

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

    বাংলাদেশ বর্ডার গার্ড খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    বিজিবি সূত্রে জানা যায়, ‎চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ছোট ফরিংগা নিমতলা বিওপি সীমান্তে অভিযান চালান ছোট ফরিংগা বিওপি টহলদল। এসময় ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়।

    এসময় তাদের কাছে থাকা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন।

    রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…