এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার মেয়ের মৃত্যু

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

    মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার মেয়ের মৃত্যু

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

    মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মুশরিভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার মেয়ে পানিতে ডুবে মারা গেছে।

    রোববার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুশরিভাজা বিলে এঘটনা ঘটে। ঘটনা শুনে আশপাশের এলাকা থেকে মানুষ দলে দলে ছুটে আসছেন শিশুদের বাড়িতে।

    নিহতরা হলেন- অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম (১৪)। তারা দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

    জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মুশরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিকালের দিকে বিলে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান এলাকাবাসী।

    খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

    এ ঘটনায় এলাকাব্যাপী চলছে শোকের ছায়া। মেহেরপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ অরুণ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘একই সাথে চারটির বাচ্চা শিশুর মারা যাওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক। এই শোক সইবার মতোনা। আমি নিজে শোকাহত এবং এই পরিবারকে শান্তনা দেওয়ার মত ভাষা আমার নেই।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…