এইমাত্র
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগ

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

    লক্ষ্মীপুরে দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগ

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

    লক্ষ্মীপুরে এক ভাড়াটিয়ার দোকান ভাঙচুর ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে মালিক ডা. রাকিবুল হাসানের বিরুদ্ধে।

    রবিবার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের মমিন প্লাজায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

    ভুক্তভোগী ব্যবসায়ী “এ.এইচ কম্পিউটার’স”-এর মালিক আনোয়ার হোসেন। তিনি জেলা ডাক অফিস সংলগ্ন মমিন প্লাজার দ্বিতীয় তলার ব্যবসায়ী। অভিযুক্ত ডা. রাকিবুল হাসান মমিন প্লাজার মালিক ও ড্যাব লক্ষ্মীপুরের সভাপতি।

    আনোয়ার হোসেন বলেন, “কয়েক দিন আগে মৌখিকভাবে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন রাকিবুল হাসান। কেন ছাড়তে হবে জানতে চাইলে তিনি আমাকে গালমন্দ করেন।

    দোকান না ছাড়ায় এর আগে মোবাইল ফোনেও তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। আজ দুপুরে তিনি দোকানে এসে অশালীন ভাষায় গালমন্দ করতে থাকেন এবং আমাকে ও আমার দোকানের ম্যানেজারকে মারধরের চেষ্টা করেন। প্রতিবাদ করায় দোকানে থাকা আসবাবপত্র ভাঙচুর করেন। এছাড়া আমার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন তিনি। পরে আমরা ভিডিও করার ভয় দেখালে তিনি চলে যান।”

    তিনি আরও বলেন, “ওনি কোনো নিয়ম মানছেন না। নিয়মবহির্ভূতভাবে আমাকে দোকান ছেড়ে দিতে বলেছেন। বাজারের ব্যবসায়ীরাও তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তাদের কথাও তিনি শুনছেন না। এখন দোকান ভাঙচুর ও আমাকে মারধরের চেষ্টা করেছেন। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।”

    প্রত্যক্ষদর্শী সুমন হোসেন বলেন, “ঘটনার সময় রাকিবুল হাসান দোকানটি ভাঙচুর করে তাদের গালমন্দ করেন। আমরা তাকে থামতে বললে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা দেখে দ্রুত চলে যান।”

    এ বিষয়ে একাধিকবার কল দিয়েও অভিযুক্ত ডা. রাকিবুল হাসানের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    জানতে চাইলে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ বলেন, “বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “মৌখিক নয়, লিখিতভাবে দোকান ছাড়ার নির্দেশনা দিতে পারেন মালিক। সেটিই নিয়ম। এতে যদি ভাড়াটিয়া দোকান না ছাড়ে, তাহলে বণিক সমিতির কাছে অভিযোগ দিতে পারেন। কিন্তু সেটি না করে দোকান ভাঙচুর ও মারধরের চেষ্টা করা ঠিক হয়নি।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…