এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম

    ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম

    ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবিদ নামের একজন ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এছাড়া অন্তত অর্ধশতাধিক নেতা-সমর্থক আহত হয়েছেন।

    রবিবার (৯ নভেম্বর) গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও ধানের শীষ প্রার্থীর প্রচারণা চলাকালে এই সংঘর্ষ ঘটে। একই দিনে ধানমহাল এলাকায় মহিলা দলের সমাবেশও অনুষ্ঠিত হয়েছিল।

    হিরণ গ্রুপের অভিযোগ, তাদের সমাবেশে অর্তকিতভাবে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে হিরণের স্ত্রী সাইদা মাসরুরও রয়েছেন। হিরণ জানান, বিএনপি অফিস, চেয়ার, টেবিলসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং মোটরসাইকেল ৩০-৪০টি ধ্বংস করা হয়েছে।

    এ ঘটনায় হিরণের পক্ষ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে। অন্যদিকে, ধানের শীষ প্রার্থীর পক্ষের নেতা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপও পালটা সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, পূর্বপরিকল্পিত হামলায় তাদের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

    স্থানীয় পুলিশ জানিয়েছে, রাত ৯টা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। নিহত আবিদের ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…