এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম

    ‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম

    রাজশাহীর বাঘা, পাবনার বেড়া, আমিনপুর ও ঈশ্বরদী এবং নাটোরের লালপুরে পদ্মার চরে পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় তৈরি অস্ত্র এবং মাদকদ্রব্য।

    শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর পর্যন্ত চলা অভিযানে প্রায় ১,২০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নিয়েছিল। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, পদ্মার চরে দীর্ঘদিন ধরে মোট ১১টি সন্ত্রাসী বাহিনী সক্রিয়, যারা চাঁদাবাজি, অপহরণ, হত্যা, জমি দখল ও ফসল লুটের সঙ্গে যুক্ত। সম্প্রতি কাকন বাহিনীর গুলিতে তিন কৃষক নিহত হওয়ার পর চরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    অভিযান থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, বন্দুক, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল এবং দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র।

    অন্যদিকে, কুষ্টিয়ার দৌলতপুরেও পুলিশি অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে জব্দ করা হয়েছে দুটি অস্থায়ী তাঁবু, একটি স্পিডবোট এবং কয়েকটি নৌকা।

    ডিআইজি জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের নামকরণ ‘ফার্স্ট লাইট’ রাখা হয়েছে, কারণ এটি চরাঞ্চলবাসীর জন্য নতুন আশা ও নিরাপত্তার প্রতীক।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…