এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

    গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত বছর এই মামলায় খালাস পেয়েছেন তিনি।

    আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ২জন দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের শ্যালক জানান, তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত বছর এই মামলায় খালাস পেয়েছেন তিনি। এছাড়াও তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

    নিহতের স্ত্রী রিপা জানিয়েছেন, আজ সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন মামুন।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানিয়েছেন, নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…