এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‎সীতাকুণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যার ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

    ‎সীতাকুণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যার ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
    গ্রেফতারকৃত সুমন

    ‎চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী বেলাল হোসেনকে (৩০) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সুমন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।

    গ্রেফতার হওয়া সুমন একই এলাকার মৃত আবুল মনসুরের পুত্র। তিনি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

    ‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘হত্যা মামলায় সুনির্দিষ্ট কোন আসামি নাই। এ হত্যাকাণ্ড জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছ।’

    ‎উল্লেখ্য যে, মানসিক প্রতিবন্ধী বেলাল রাতের বেলায় বাজারে থাকতেন এবং রাত জেগে বাজার পাহারা দিতেন। তিনি মানসিক প্রতিবন্ধী হলেও সবার পরিচয় জানতেন। তার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীরা বাজারে ‘অবৈধ কার্যকলাপ’ পরিচালনা করতে পারতো না।

    গত রবিবার (৯ই নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে গাছের টুকরো দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় । তিনি মিরের হাট বাজারের দক্ষিন পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের পুত্র। এই ঘটনায় তার মামাতো ভাই জাহাঙ্গীর আলম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…