এইমাত্র
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গোয়ালঘরের পাশে পড়ে ছিল ৩টি পাইপগানসহ দেশীয় অস্ত্র

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম

    গোয়ালঘরের পাশে পড়ে ছিল ৩টি পাইপগানসহ দেশীয় অস্ত্র

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম

    ‎চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকা থেকে কাপড় মোড়ানো অবস্থায় তিনটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর সিপিসি-ফেনীর আভিযানিক টিম।

    ‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে আলিনগরের গোয়ালঘরের পাশে ঝোপের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি র‍্যাব-৭।

    ‎র‍্যাব-৭ সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র আছে মর্মে র‍্যাব-৭ একটি টিম অভিযান পরিচালনা করে। এই সময় একটি গোয়াল ঘরের পাশে পরিত্যক্ত স্থানে কাপড় মোড়ানো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি কালো-খয়েরি, সাদা রংয়ে মিশ্রিত ওড়না কাপড়ে মুড়ানো অবস্থায় ১টি ট্রিগারযুক্ত কালো রংয়ের দু’নালা শুটারগান, ১টি ট্রিগারযুক্ত এক’নলা শুটারগান, ১২ টি সবুজ রংয়ের ১২ বোর কার্তুজ, ১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা ১টি লাল রংয়ের বেসবল ব্যাট।

    ‎শুক্রবার (১৪ নভেম্বর) রাতে র‍্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়।

    ‎বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, র‍্যাব-৭ অভিযানের চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অস্ত্রগুলো বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…