এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চকরিয়া পুলিশের অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

    চকরিয়া পুলিশের অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

    কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে চোরাই ও হারিয়ে যাওয়া মোট পাঁচটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

    গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারের দিক নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও ম্যানুয়াল সোর্সিংয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

    উক্ত অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ সোহরাব সাকিব ও এএসআই (নিঃ) খলিলুর রহমান। তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    অভিযানকালে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ও মালিক হারানো পাঁচটি বিভিন্ন মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত মোবাইলগুলো তথ্যাদি শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নিকট হস্তান্তর করা হয়।

    এছাড়া পুলিশ জানায়, উদ্ধারকৃত ফোনগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হবে।

    চকরিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, “নাগরিকদের সহায়তায় এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।”

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…