এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    খরা কাটানো সেঞ্চুরিতে বাবরের যত রেকর্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

    খরা কাটানো সেঞ্চুরিতে বাবরের যত রেকর্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

    ২০২৩ এর এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৫৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন বাবর আজম। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরিখরা তার ব্যাটে। এই দুই বছরে ক্যারিয়ারের নানান চড়াই উৎরাই দেখে ফেলেছেন বাবর। বাদ পড়েছিলেন দল থেকেও। অবশেষে সেঞ্চুরিখরা কেটেছে এই পাকিস্তানি তারকার।

    রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। পাকিস্তানি এই তারকার ১১৯ বলে ৮ চারে খেলা ১০২ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ জিতে নিয়েছে।

    ২০২৩ এশিয়া কাপের পর এটাই বাবরের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। ৮৩ ইনিংস এবং ৮০৭ দিনের অপেক্ষা শেষে তিনি তিন অঙ্কের রানের দেখা পেলেন। সেঞ্চুরি করে দীর্ঘ দিনের খরা কাটানোর পাশাপাশি একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর।

    এটি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটটিতে সেঞ্চুরির সংখ্যায় সাঈদ আনোয়ারকে ছুঁয়ে ফেললেন বাবর। ওয়ানডেতে তারাই এখন পাকিস্তানের জার্সিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ২০টি সেঞ্চুরি হাঁকাতে সাঈদ আনোয়ারকে খেলতে হয়েছিল ২৪৪ ইনিংস, সেখানে বাবর মাত্র ১৩৬ ইনিংসেই তাকে ছুঁয়ে ফেললেন।

    ৩১ বছর বয়সী বাবর এদিন আরও একটি রেকর্ড গড়েছেন। পুরুষদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ২০ সেঞ্চুরির তালিকায় এবি ডি ভিলিয়ার্সকে টপকে তৃতীয় স্থানে উঠে গেছেন বাবর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের চেয়ে ৩৯ ইনিংস কম লেগেছে তার। এই তালিকায় বাবরের সামনে আছেন শুধু হাশিম আমলা এবং বিরাট কোহলি। আমলা ১০৮ ইনিংস ও কোহলি ১৩৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন।

    এছাড়া এটি শ্রীলঙ্কার বিপক্ষে বাবরের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। এর ফলে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ হাফিজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখনও সাঈদ আনোয়ার (৭ সেঞ্চুরি, ৫২ ম্যাচ)।

    এই ম্যাচে বাবরের সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ইনিংসে তার মোট রান দাঁড়ালো ৬৬৬। এর মাধ্যমে তিনি ইমরান খানের শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের দীর্ঘদিনের রেকর্ড (৬৩৬ রান) ভেঙে দিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…