এইমাত্র
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • ১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন
  • গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শততম টেস্টে মুশফিককে ‘বিশেষ’ সম্মাননা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

    শততম টেস্টে মুশফিককে ‘বিশেষ’ সম্মাননা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

    দুর্দান্ত এক মাইলফলকের সামনে মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার খুব কাছে অভিজ্ঞ এই ক্রিকেটার। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল মুশফিকের ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিস্টার ডিপেন্ডেবলের শততম টেস্ট।

    মুশফিককের এমন ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে তাকে বিশেষ সম্মাননা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকের শততম টেস্টের দিনে মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন তার পরিবার।

    এ ছাড়া ক্রেস্টসহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেওয়া হবে বলেও জানা গেছে। সবমিলিয়ে ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়াম মুশফিকের বন্দনায় যে মুখরিত থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না।

    মুশফিক শততম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন কিনা, তা নিয়ে চলছে আলোচনা। তবে জানা গেছে, লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক কেবল সাদা পোশাকের ক্রিকেটই খেলছেন। সিলেট টেস্টে জয়ের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    মুশফিকের শততম টেস্ট নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করবো। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করবো।’

    শততম টেস্টের পরও মুশফিক খেলা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি আশা করবো মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করবো সেটাও যেন উনি চালিয়ে যান।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…