এইমাত্র
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রংপুরে আশরাফুলের জানাজায় হাজারও মানুষের ঢল

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    রংপুরে আশরাফুলের জানাজায় হাজারও মানুষের ঢল

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া রংপুরের বদরগঞ্জের যুবক আশরাফুল হকের জানাজা ও দাফন ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার (১৫ নভেম্বর) ভোর থেকেই গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ভিড় করতে থাকেন হাজারও মানুষ। সকাল সাড়ে আটটার দিকে গ্রামের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এ সময় স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।

    এর আগে শুক্রবার গভীর রাতে আশরাফুলের মরদেহ গ্রামে পৌঁছায়। শনিবার সকালে জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মায়ের আহাজারি, স্বজনদের কান্না আর শোকাহত মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে আশরাফুলের শেষ বিদায়ের মুহূর্ত।

    স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের মাতম। নিহতের পরিবার অভিযোগ করেছে—আশরাফুলের বাল্যবন্ধু জরেজুল ইসলাম জরেজ ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। এ ঘটনায় শুক্রবার সকালে ঢাকার শাহবাগ থানায় হত্যা মামলা করেন আশরাফুলের বোন আনজিনা বেগম। মামলায় জরেজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। ইতোমধ্যে জরেজুল ও শামীমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আহাজারি করতে করতে আশরাফুলের স্ত্রী লাকী বেগম বলেন, “জরেজকে নিজের ভাই মনে করত আমার স্বামী। জাপান যাওয়ার জন্য ১০ লাখ টাকা চাইছিল—আমরা তা দিতেও রাজি ছিলাম। আরও লাগলে আরও দিতাম। আমার সব সম্পত্তি দিয়েও স্বামীটাকে বাঁচাতে চাইতাম। স্বামীটার জান কেন কাড়ল? যারা আমার স্বামীকে টুকরো টুকরো করেছে, সবার ফাঁসি চাই।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…