এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক অসুস্থতা: অক্সিজেন ঘাটতিতে হাসপাতালে ৩৫ নারী

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

    ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক অসুস্থতা: অক্সিজেন ঘাটতিতে হাসপাতালে ৩৫ নারী

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

    পাবনার ঈশ্বরদীতে অক্সিজেন স্বল্পতার কারনে রপ্তানি প্রক্রিয়াকরন এলাকার (ইপিজেড) বাংলাদেশ হাইজিং টম হেয়ার প্রডাক্ট কোম্পানির একসঙ্গে ৩৫ জন নারী শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

    শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও রোগী ভর্তি ওয়ার্ডে গিয়ে এ চিত্র দেখা গেছে।

    জানা গেছে, শ্রমিকরা সকাল ৮ টা থেকে কাজের উদ্দেশ্যে ইপিজেডের ওই কোম্পানিতে যান। কাজ শুরু করার দেড় ঘন্টা পরই কয়েকজন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের ইপিজেডের বেপজা মেডিকেলে নেওয়া হয়। পরে কিছুক্ষণ পরই আরো কয়েকজন একই সমস্যায় অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে অসুস্থ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ও ইপিজেডের আওতাধীন বেপজা মেডিকেলে ৫ জন নারী শ্রমিক ভর্তি রয়েছে।

    সূমী খাতুন নামে এক নারী শ্রমিক বলেন, কোম্পানির ভিতরে প্রবেশ করার পর থেকেই কেমন যেন নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছুসময় কাজ করার পরই পুরো শরীর গরম ও মাথা ঘুরে পড়ে যায়। পরে কোম্পানির এ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসা হয়। কি কারনে এমন হলো তা বলতে পারিনা।

    ওই কোম্পানির আরো দুজন নারী শ্রমিক শুলেখা খাতুন ও ইতি ইসলাম বলেন, প্রথমে কয়েকজন অসুস্থ হলে তাদের বেপজা মেডিকেলে নেওয়া হয়। তারপর আস্তে আস্তে আমরাসহ আরো অনেকেই অসুস্থ হয়ে যায়। ফ্লোরের ভিতরে প্রচুর গরম ও শ্বাসকষ্ট হচ্ছিল। দীর্ঘসময় এসি বন্ধ থাকার কারনে সম্ভবত এমন হতে পারে।

    হাসপাতালে অসুস্থ শ্রমিকদের দেখভালের দায়িত্বে থাকা ইপিজেডের হাইজিং টম হেয়ার প্রডাক্ট কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ(এইচ আর এন্ড এডমিন) মোঃ রাশেদুজ্জামান রাসেল বলেন, ধারনা করা হচ্ছে কোম্পানির কক্ষের ভিতরে দীর্ঘসময় এসির সংযোগ লাইন বন্ধ থাকার কারনে একপ্রকার গ্যাস জমে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। মূলত এ কারনেই শ্রমিকদের ভিতর শ্বাসকষ্টের সমস্যা হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে কোম্পানি থেকে তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।

    ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন বলেন, সকাল থেকে প্রায় ৩০-৪০ জন ইপিজেড শ্রমিক শ্বাসকষ্ট নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। কোম্পানি থেকে আমাদের জানিয়েছে দীর্ঘসময় এসি বন্ধ থাকার কারনে মূলত অক্সিজেন স্বল্পতার কারনে তাদের এমন সমস্যা হয়েছে। অসুস্থ সকল শ্রমিক আশংকামুক্ত রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…