এইমাত্র
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    রাস্তার মাঝে বরের গাড়ি আটকে দিলেন প্রাক্তন প্রেমিকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

    রাস্তার মাঝে বরের গাড়ি আটকে দিলেন প্রাক্তন প্রেমিকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    ভালোবাসার মানুষটি অন্য কারও জীবনসঙ্গী হতে চলেছেন এমনটা দেখা সম্ভব হয়নি প্রেমিকার। তাই তিনি অদ্ভুত এক কাণ্ড করে বসেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেমিকের গাড়ি আটকে দেন ওই তরুণী।

    আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত রাস্তায় একের পর এক গাড়ি যাচ্ছে। কিন্ত এক পাশে গাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা গাড়িটি বিয়ে উপলক্ষে সাজানো।

    সেই গাড়ির একদম সামনে দাঁড়িয়ে আছেন শালোয়ার-কামিজ় পরা এক তরুণী। গাড়িটিকে এগোতে দিচ্ছেন না তিনি। গাড়িটি একটু একটু করে এগোতে থাকলেও সরে যাননি তিনি। অসহায়ভাবে গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকেন।

    ভিডিওতে দাবি করা হয়, যার বিয়ে হচ্ছে তিনি ওই তরুণীর সাবেক প্রেমিক। কিন্তু তরুণীর হৃদয় এখনো ওই তরুণের প্রেমেই মজে আছে। তাই প্রেমিকের বিয়ে হচ্ছে জেনে নিজেকে ধরে রাখতে পারেননি তরুণী। রাস্তার মাঝখানে গাড়ির সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…