এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মারা গেছেন

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম
    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

    সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মারা গেছেন

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

    সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

    তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম তালুকদার কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারে চেয়ারম্যান ও ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নুরুল ইসলাম তালুকদার। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

    তিনি জানান, নুরুল ইসলাম তালুকদার ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সৎ, কর্মঠ ও মানবিক নেতা। শাহজাদপুর ও চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, তার আদর্শিক রাজনীতি ও জনসেবার মনোভাব আগামীর তরুণ রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    আজ মঙ্গলবার বাদ যোহর কেইজুরী মাদ্রসা মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…