এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

    কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

    গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মুরাদ হোসেন (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

    মুরাদ হোসেন মিরপুর পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।

    কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতে পাঠায়। পরে আদালত তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…