এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কৃষকলীগ সভাপতির পদ থেকে পদত্যাগ, এখন হতে চান বিএনপি কর্মী!

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

    কৃষকলীগ সভাপতির পদ থেকে পদত্যাগ, এখন হতে চান বিএনপি কর্মী!

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

    ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. শাহজাহান শেখ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি দলের সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি ভবিষ্যতে বিএনপির কর্মী হিসেবে রাজনীতি করার ইচ্ছাও প্রকাশ করেন।

    শাহজাহান শেখ সোনাপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও, পরিবারের সমস্যাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য আজ থেকে কৃষকলীগের সভাপতির পদসহ সব ধরনের পদ-পদবি থেকে সরে দাঁড়াচ্ছি।”

    তিনি আরও বলেন, “আমি আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকবো না। ভবিষ্যতে নিরপেক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আগ্রহী। বিএনপির নেতা-কর্মীদের আচরণ আমার ভালো লেগেছে। তাই আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে জনগণের পাশে থাকতে চাই।”

    এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এসময় স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…