এইমাত্র
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

    ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

    ভারতের বিপক্ষে ২০০৩ সালের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। কাঙ্ক্ষিত এ জয়ের পর হামজারা ভাসছেন প্রশংসায়। তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পরই সামাজিক মাধ্যমে এ পোস্টে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তারেক রহমান। বিদেশে অবস্থান করলেও তিনি যে দেশের ক্রীড়াঙ্গনের ভালোই খবর রাখেন, সেটা প্রকাশ পেয়েছে তার লেখাতেই।

    তারেক রহমান লেখেন, ‘২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে। আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে— যেখানে প্রতিভার লালন হয়, স্বপ্নকে সমর্থন দেওয়া হয় এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।’

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…