এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

    ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

    এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারত।

    এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে। ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর জয়। ঐতিহাসিক এই অর্জনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে।

    লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে ওঠার পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ম্যাচ ড্র হয়েছে। অন্য ম্যাচটিতে নিশ্চিত ড্র থেকে শেষ বাঁশির আগে হেরে বসে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ শেষ বাঁশির আগের গোলে হতাশার সমতায় শেষ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ তাই বাধভাঙা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…