এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    এফএ কাপ

    জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৭ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৭ এএম

    জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৭ এএম

    বিশ্বের যে-কোন ফুটবলারের জন্যই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলাটা একটা স্বপ্ন। কেননা, ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর বলা হয় ইংল্যান্ডের এই লিগকে। এই লিগেই খেলে থাকেন বিশ্বের সবচেয়ে বড় বড় তারকা ফুটবলাররা। সেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। তবে বাংলাদেশের জার্সিতে ভারতকে হারানো এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ দিয়েছে হামজা চৌধুরীকে।

    ২০২১ সালে সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতেছিলেন হামজা চৌধুরী। এছাড়াও আরও কিছু ট্রফি জয় করেছেন ক্লাব ক্যারিয়ারে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলা এবং জয় পাওয়া যে-কোনো ফুটবলারের জন্যই বেশি আনন্দের। তাইতো ভারতকে হারিয়ে হামজা বললেন, এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ২২ বছরে অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এই মাঠেই ২০০৩ সালে ভারতকে ধরাশায়ী করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দীর্ঘ প্রায় দুই যুগ পর হামজ-শমিতদের হাত ধরে অধরা সেই জয়ের দেখা পেলো বাংলাদেশ।

    গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সে ম্যাচে ভুল না হলে জয় দিয়েই নিজের অভিষেক রাঙাতে পারতেন লেস্টার সিটির এই তারকা। তবে সেবার ভাগ্য সহায় না হলেও ঘরের মাঠে ২৬ হাজার দর্শকদের সামনে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

    ভারতকে হারানোর পর কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হামজা চৌধুরী। হাস্যোজ্জ্বল মুখে বললেন, ‘দেশের জার্সিতে খেলে গোল করতে পারায় স্বপ্ন পূরণ হয়েছে।’

    ক্লাবের হয়ে বড় ট্রফি জয়ের চেয়ে জাতীয় দলের হয়ে একটা ম্যাচ জেতাও যে অনেক বেশি আনন্দের, সংবাদ সম্মেলনে সেটাও বললেন হামজা। তিনি বলেছেন, ‘এফএ কাপ জয়ের চেয়ে বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে।’

    এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ-ই ছিল লাল সবুজদের জন্য। কারণ গত ২২ বছর ধরে এ দলটির বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে ১০ ম্যাচের মধ্যে ৬টি ড্র করলেও হেরেছিল ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল।

    ওই ম্যাচেও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে একাধিক গোল মিস করে হতাশ করেছিল আক্রমণভাগের ফুটবলাররা। আজকে অবশ্য সে হতাশা কেটেছে ম্যাচের শুরুতেই। দারুণ এক পাল্টা আক্রমণে দলকে লিড এনে দিয়েছিলেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন জুটি। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। তাতে ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় পায় লাল সবুজরা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…