এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    মুশফিককে ‘হাই কোয়ালিটি প্লেয়ার’ বললেন পন্টিং

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

    মুশফিককে ‘হাই কোয়ালিটি প্লেয়ার’ বললেন পন্টিং

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

    বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। আর প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন তার। শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পর এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারের।

    মুশফিকের শততম টেস্টে খেলা নিয়ে দেশের ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকারা শুভকামনা জানিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং এই ‘অবিশ্বাস্য অর্জনের’ জন্য বাংলাদেশি তারকাকে অভিনন্দন জানালেন

    আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেটের বার্তা প্রকাশ করেছে। পন্টিং বলেছেন, ‘এটা অবিশ্বাস্য এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এই কীর্তি গড়েছে। আমি সবসময় বলেছি, আমি হাই কোয়ালিটি খেলোয়াড় বিচার করি তাদের দীর্ঘ সময় ধরে খেলার ওপর। বছরের পর বছর বড় পর্যায়ে সেরা খেলোয়াড়রা পারফর্ম করে যায়।’

    মুশফিককে অভিনন্দন জানিয়ে পন্টিং বলেছেন, ‘আপনি যখন ৭০, ৮০, ৯০ টেস্ট খেলেন, তখন আপনি নিজের উন্নতির সুযোগ পান, আরো ভালো কিছু করার। এটা কখনো সহজ নয়। এটা অবিস্মরণীয় অর্জন। আমি মুশফিকুরকে তারা শততম টেস্টের জন্য অভিনন্দন জানাই। আশা করি সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ খেলবে।’

    শততম টেস্টে মুশফিককে বিশেষ সম্মাননা জানানো হয়েছে শেরে বাংলা স্টেডিয়ামে। আর এই ম্যাচে হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। হাতছানি দিচ্ছে সেঞ্চুরিও।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…