এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দাউদকান্দিতে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

    দাউদকান্দিতে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

    কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক রাতের ব্যবধানে দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার বানিয়াপাড়া দরবার শরীফ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে কুমিল্লার মুরাদনগরে যাচ্ছিলেন আরিফ মিয়া (২৮) এবং মোটরসাইকেলচালক কাউসার (২৮)। তারা নাম্বারবিহীন লাল রঙের পালসার এন-২৫০ মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অকেজো অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা খায়।

    ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর দ্রুতগতির একটি অজ্ঞাতনামা খোলা ট্রাক তাদের ওপর দিয়ে উঠে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আরিফ মিয়া। তিনি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

    গুরুতর আহত কাউসারকে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

    দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আড়াইটার দিকে গৌরীপুর পূর্ব কাটা সংলগ্ন ব্রিজের ওপর মহাসড়কের ঢাকামুখী লেনে। এতে মোটরসাইকেল আরোহী মো. সাজ্জাদ হোসেন (২২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের মো. সিরাজের ছেলে।

    দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দুর্ঘটনার পলাতক ট্রাকটি শনাক্তে তদন্ত চলছে।

    পৃথক দুই দুর্ঘটনায় দাউদকান্দি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…