এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সোনারগাঁওয়ে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

    কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
    কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    সোনারগাঁওয়ে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

    কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় রিয়া মনি (২১) নামে এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী আদিল (২৭)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    পুলিশ জানায়, আদিল গত ৮ বছর ধরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র‍্যাংগস গ্রুপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামে। বাবার নাম বাদশা মিয়া। প্রায় ১১ মাস আগে একই জেলার শেখপাড়া (মণ্ডলবাড়ি) এলাকার হালিম মণ্ডলের মেয়ে রিয়া মনিকে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর দম্পতি র‍্যাংগস গ্রুপের আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন।

    নিহতের স্বামী আদিল জানান,সকাল সাড়ে ৮টার দিকে আদিল তার স্ত্রীর জন্য নাস্তা আনতে বের হন এবং সকাল ৯টার দিকে দুইটি পরোটা নিয়ে কোয়ার্টারে ফিরে আসেন। এ সময় তিনি রুমে ঢুকে দেখেন, ধারালো অস্ত্রের আঘাতে রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দেওয়া রক্তাক্ত লাশ খাটে পড়ে আছে। রুমে কাউকে না দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও র‍্যাংগসের নিরাপত্তা কর্মীরা সেখানে পৌঁছান।

    পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

    দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেন।

    অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, “প্রাথমিকভাবে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…