এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    খেলাপি ঋণ এখন ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

    খেলাপি ঋণ এখন ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ভয়াবহ চাপ আরও প্রকট হয়েছে। মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র।

    কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

    গত বছরের একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা ছিল মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ।

    এছাড়া তিন মাস আগে জুন শেষেও পরিস্থিতি কিছুটা কম ছিল। গত জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। মোট বিতরণকৃত ঋণের ৩৪ দশমিক ৪০ শতাংশ। তারও আগে মার্চে খেলাপির হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্য, নিয়ম-কানুন কঠোর হওয়া, নজরদারি বৃদ্ধি এবং দীর্ঘদিনের লুকানো খেলাপি ঋণ প্রকাশ পাওয়ায় সম্প্রতি খেলাপি ঋণের অংক দ্রুত বেড়েছে।

    তাদের মতে, বাস্তব চিত্র উন্মোচিত হওয়ায় খেলাপির হার বাড়লেও এতে খাতটি সুশাসনের দিকে ফিরবে এমনটিই আশা করা হচ্ছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…