এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    এইচএসসি’র নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

    এইচএসসি’র নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

    উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নির্বাচনী পরীক্ষা নিয়ে তার ফল আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    এরপর এইচএসসি ফরম পূরণ শুরু হবে ১ মার্চ। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরবর্তীতে জানা যাবে।

    বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া শেষে ফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

    এতে আরও বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ২০২৬ সালের ১ মার্চ থেকে শুরু হবে।

    ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    সূত্র : বাসস

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…