এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে: আমীর খসরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

    বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে: আমীর খসরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
    ছবি: সংগৃহীত

    বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতগুলোতে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। তাই এ প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।

    আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বিএনপি এই নেতা বলেন, অনেক ইনস্যুরেন্স কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এ রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইনস্যুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় এলে আমরা এটা চলতে দেব না। এসব জায়গায় বড় সংস্কার করতে হবে।

    তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের সংস্কার করা হবে। সেইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক তৈরি করা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি না থাকার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত সরকার এ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…