নেত্রকোনার মদন উপজেলায় মহিউদ্দন মার্কেটে িভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। ব্যবসাায়ীরা বলছেন, ক্ষতি হয়েছে প্রায় ২০কোটি টাকারও বেশী। আগুন নেভাতে গিয়ে ছানা মিয়া নামের একজন আহত হয়েছেন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহিউদ্দন মার্কেটের মলয় পালের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্তত ৪০টি ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।
খবর পেয়ে মদন, আটপাড়া, কেন্দুয়া ও নেত্রকোনা সদর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার কারন এখনও নিশ্চিত করা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করা না গেলেও ব্যাবসায়ীরা জানান, তাদের প্রায় ২০কোটির টাকারও বেশী ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী রাজীব পাল ও উত্তম রায় বলেন, ‘আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে। সব মিলে আগুনে কাপড় ব্যবসায়ীদের ১১ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।’
অন্যা ব্যবসায়ীরা বলছেন, ‘গড়ে যদি প্রতিটি দোকানে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে বাজারের চল্লিশটি দোকানে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ‘আগুনে প্রায় ৪০/৫০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে সব মিলে তাদের প্রায় ১৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন তিনি।
ইখা