এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এনায়েতপুর পাক দরবার শরীফের পীরের ইন্তেকাল

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

    এনায়েতপুর পাক দরবার শরীফের পীরের ইন্তেকাল

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

    সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হযরত শাহসুফী খাঁজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) তৃতীয় ছেলে ছিলেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

    এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান বলেন, বুধবার বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে গদিনশীন পীর খাঁজা কামাল উদ্দিন নুহু মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মাজার শরীফ কমপ্লেক্সে দাফন করা হয়। এসময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন।

    খাদেম মো. মুরাদ খান আরো বলেন, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর ৫ ছেলে ৫ মেয়ের মধ্যে হযরত খাঁজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুরপাক। পিতার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার ও অল্প নির্দার জীবন ব্যবস্থা অনুসরণ করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুনের অধিকারী ছিলেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পিতার লাখ-লাখ ভক্ত অনুরাগীকে আল্লাহুর ইসলামের আলোর দেখানো পথ অনুসরণে আজীবন ভুমিকা রেখেছেন তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…