এইমাত্র
  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

    সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক। তারা হলেন— রাজ্জাক ও করিম। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬নম্বর ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুর রহমানের তত্ত্বাবধানে ১২ থেকে ১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজের সময় বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হলেও হঠাৎ করে লাইন চালু হয়ে যায়। এতে নজরুলসহ তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। গুরুতর আহত রাজ্জাক ও করিমকে স্থানীয়রা দ্রুত খানপুর ৩'শ শয্যা হাসপাতালে নিয়ে যান।

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নজরুল নামে একজন শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…