এইমাত্র
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতির ডাক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

    যশোরে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতির ডাক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

    যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) বেলা ১০ টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এ স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্র ঘোষিত চার দিন বেধে দেওয়ায় সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩০ নভেম্বের থেকে ২ ঘন্টা, ৩ ডিসেম্বর অর্ধদিবস (৮টা- ১২টা ) ও ৪ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ও শাটডাউন ঘোষণা করা হয়েছে।

    স্মারকলিপি প্রদানের সময় যশোর জেলার সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

    নেতৃবৃন্দ জানান, আগামী চারদিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের প্যাথলজি, ফার্মেসি, এক্সরে, সিটিস্ক্যান, এমআরআই, ফিজিওথেরাপি ও দন্তসেবা কার্যক্রম বন্ধ থাকবে।

    নেতৃবৃন্দ আরও জানান, বাংলাদেশের সব ডিপ্লোমাধারী পেশাজীবীদের দশম গ্রেড বাস্তবায়ন হলেও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কিন্তু অন্য ডিপ্লোমাধারীদের মত তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। ফলে পেশাজীবীরা এখন হতাশ ও ক্ষুব্ধ। বর্তমানে দশম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পড়ে আছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…