এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনায় জেলের জালে ধরা পড়লো ২ কেজি ওজনের ইলিশ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

    মেঘনায় জেলের জালে ধরা পড়লো ২ কেজি ওজনের ইলিশ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

    ভোলার মেঘনায় এক জেলের জালে ধরা পড়লো দুই কেজি ওজনের এক রাজা ইলিশ। নিলামে তুললে মাছটি ৮ হাজার টাকায় বিক্রি হয়।

    বুধবার (২৬ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাটের একটি আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

    জানা গেছে, বুধবার ভোরে চারজন মাঝি মাল্লা নিয়ে মেঘনায় জাল ফেলেন জামাল মাঝি। পরে সকাল সাড়ে ৯ টার দিকে জাল টেনে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে ২ কেজি ওজনের রাজা ইলিশটি উঠে আসে। পরে মাছটি বিক্রির জন্য ঘাটে নিয়ে এসে নিলামে তুললে ৮ হাজার দুইশত টাকায় কিনে নেন ব্যপারী জমিস উদ্দিন।

    ব্যাপারী জসিমউদ্দীন জানান, ইলিশটি আকারে বড় হওয়ায় ৮ হাজার দুইশত টাকায় কিনে নেন তিনি। বেশি দামে বিক্রির উদ্দেশ্য মাছটি ঢাকায় পাঠাবেন। এতে অধিক লাভের আশা করছেন তিনি।

    এদিকে নিষেধাজ্ঞার পরে ঘাটে এমন বড় ইলিশ আসার খবরে মাছটি একজনর দেখতে ভীড় করেন উৎসুক জনতা। কেউ কেউ মাছ হাতে তুলেও দেখছেন, আবার কেউ ছবিও তুলেছেন।

    জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, এখন এমন বড় মাছের তেমন একটা দেখা পাওয়া যায় না। যদিও মাছটির বয়স অনেক। তবে জেলেদের জাটকা অভিযান সংরক্ষণে আরও সচেতন হলে ভবিষ্যতে এমন মাছের দেখা মিলতে পারে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…