এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

    ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক। বুধবার ২৬ নভেম্বর সকালে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর দুপুর দেরটায় পৌর শহরের একটি রেস্তরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. ফয়জুল হকের প্রার্থীতা চূড়ান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

    মনোনয়ন ঘোষণাকালে সংবাদ সম্মেলনে দলটির জেলা আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, 'ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক আজ থেকে দাড়িপাল্লা প্রতীকের ছবি তার প্রচার কাজে ব্যাবহার করতে পারবেন।’

    আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ড. ফয়জুল বলেন, ‘দাড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা ও জামায়াত ইসলামীর নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জনগণ সত্যের পক্ষে ভোট দেবে।'

    পরিশেষে দাড়িপাল্লায় ভোট চেয়ে তিনি জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ও সব আলেম-ওলামা, পীর মাসায়েক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, কৃষক ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…