ইলিশের পোনা (জাটকা) ধ্বংসকারীদের বিরুদ্ধে বরিশালের হিজলায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ৬টি রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করে।
হিজলায় উপজেলা মেঘনা নদীর শাখা নদী, খাল খাল সংলগ্ন গোবিন্দপুরের খুন্না এলাকায় হিজলা সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। এসময় তারা ইলিশের পোনা ধ্বংসকারী ৬টি রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসআর