এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

    যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

    যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া অতিরিক্ত সচিব আব্দুস সালামকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।

    জানা গেছে, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে তিনবার যশোর সার্কিট হাউজে এসে কখনও রংপুরের জেলা প্রশাসক, কখনও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে ওঠা থেকে শুরু করে যশোর রেলস্টেশন থেকে সরকারি গাড়ি ব্যবহারের চেষ্টাও করতেন তিনি।

    যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ জানান, আব্দুস সালামের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন তিনি ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এ সময় যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…