বরগুনার পাথরঘাটায় এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবায় ৪০ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোসিন হোসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সাইমুম ইসলাম দিপু।
আয়োজকরা জানান, বিশ্বস্ত সেবা ক্যাম্পেইনের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মোট ২২ হাজার উপকারভোগীরা ধাপে ধাপে চিকিৎসা করতে এসে তাদের ডাক্তার ও টেস্ট খরচের ৪০% সাশ্রয়ী চিকিৎসা সেবা পাবেন।
উপস্থিত অতিথিরা উদ্যোগটিকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসআর