এইমাত্র
  • আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    কৃষি ও প্রকৃতি

    নেত্রকোনায় ‘কীটনাশকের বিপদ-আপদ’ বিষয়ক আলোচনা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    নেত্রকোনায় ‘কীটনাশকের বিপদ-আপদ’ বিষয়ক আলোচনা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড়কাইলাটি গ্রামে ‘কীটনাশকের বিপদ-আপদ’ বিষয়ক গ্রাম আলোচনা ও গ্রামীণ প্রচার-প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। নবযাত্রা কৃষক সংগঠনের উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-এর সহযোগিতায় বুধবার সকাল ১১টায় কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, স্থপতি রৌদসী চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, ও সাংবাদিক আবু সুফিয়ান।

    বক্তারা বলেন, ‘অযাচিত কীটনাশক ব্যবহার মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও মাটির উর্বরতায় মারাত্মক প্রভাব ফেলে। তাই কৃষকদের জৈব কৃষিচর্চা বাড়ানোর পাশাপাশি বুদ্ধিভিত্তিক কীটব্যবস্থাপনায় সচেতন হতে হবে।’ মাঠে কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহারের তাগিদ দেন তারা। কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মধ্যে ৫০ টি মাস্ক বিতরণ করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…