নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবীর হোসেন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পুরনো কলোনির একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাকবীর (১৮) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কুতুবপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে। তবে সে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন তাকবীর। পরদিন বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার স্বজনদের কাছে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর কিছুক্ষণ পরই এলাকাবাসীর মাধ্যমে পরিত্যক্ত ভবনে তাকবীরের লাশ পড়ে থাকার তথ্য পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা তাকবীরের মরদেহ সনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে পূর্ব পরিকল্পিতভাবে তাকবীরকে গুমের পর মাথা থ্যাতলে হত্যা করা হয়েছে বলে জানান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম। হত্যার ঘটনায় মামলাসহ জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে করলে বলেও জানান ওসি।
ইখা