এইমাত্র
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঘায় ভেজাল গুড়ের পাঁচটি কারখানা সিলগালা, মালিকদের জরিমানা

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

    বাঘায় ভেজাল গুড়ের পাঁচটি কারখানা সিলগালা, মালিকদের জরিমানা

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

    রাজশাহীর বাঘায় খেজুরের রস ছাড়াই চিনি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে পাঁচটি কারখানাকে জরিমানা করেছে র‍্যাব-৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (২৬ নভেম্বর) সকালে বাঘা উপজেলার আড়ানি পৌরসভার শাহাপুর গ্রামে এক যৌথ অভিযানে এসব কারখানা চিহ্নিত করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাগুলোতে খেজুরের রসের পরিবর্তে চিনি, রঙ, চুন ও হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরির প্রমাণ পাওয়া গেছে। গুড়ের মধ্যে রসের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, বলেন তিনি। এ কারণে প্রতিটি কারখানাকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানের সময় একটি কারখানার মালিক আসাদুল পালিয়ে গেলেও তার স্ত্রী লাকি খাতুন সাংবাদিকদের জানান, তারা মূলত ‘চিনি গুড়’ তৈরি করে নাটোরের গোপালপুর ও লালপুরের বিভিন্ন মোকামে সরবরাহ করেন।

    র‍্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এসব কারখানায় ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। এসব গুড় খেজুর ও আখের গুড় নাম দিয়ে বাজারজাত করে সাধারণ মানুষকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছিল।

    যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, ভেজাল প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…