এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

    প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে বরিশাল জেলায় এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইসলাম।

    বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

    প্রথমবারের মতো বরিশালে নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন ফারজানা ইসলাম। গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

    এর আগে, ঢাকায় পুলিশের বিশেষ শাখা-এসবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফারজানা ইসলামের। তিনি ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন।

    ফারজানা ইসলামের কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে রাজশাহীতে পুলিশি কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।

    ফারজানা ইসলাম সততা, দৃঢ়তা এবং মানবিক মূল্যবোধের জন্য প্রশংসিত হন। পুলিশ বাহিনীতে নারীদের ভূমিকা বৃদ্ধি, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, সমাজের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তিনি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা দেশের পুলিশি ব্যবস্থায় নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…