এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে ২ পর্বতারোহী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

    নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে ২ পর্বতারোহী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

    নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার সময় প্রাণ হারিয়েছেন দুই পর্বতারোহী। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

    আজ বুধবার (২৬ নভেম্বর) মাউন্ট কুক পর্বত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

    বিবিসি জানায়, চারজনের একটি দল ৩,৭২৪ মিটার উঁচু চূড়াটিতে আরোহণের চেষ্টা করছিলেন।

    এর আগে, গত সোমবার যাত্রা করেছিল গাইডসহ চারজনের একটি দল। হঠাৎ তুষার ধসে পাহাড় থেকে ছিটকে পড়ে তারা। হেলিকপ্টার নিয়ে রাতভর অভিযান চালায় উদ্ধারকারী দল। ভোরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় দুইজনকে। পরবর্তীতে উদ্ধার করা হয় বাকি দুইজনের মরদেহ।

    উল্লেখ্য, দক্ষিণ আল্পসের ওপরে অবস্থিত আওরাকি মাউন্ট কুকের শীর্ষে পর্বতারোহণ অনেকক্ষেত্রে অভিজ্ঞ পর্বতারোহীদের জন্যও কঠিন হয়ে দাঁড়ায়। এর কারণ হল- পর্বতশৃঙ্গটির বড় বড় ফাটল এবং অপ্রত্যাশিত বৈরী আবহাওয়া। এর আগেও ঝুঁকিপূর্ণ পর্বতশৃঙ্গটি আরোহনে গিয়ে প্রায়ই তুষারধসের মুখোমুখি হন অভিযাত্রীরা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…