এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এবার ঠাকুরগাঁওয়ে বাউলদের ওপর হামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

    এবার ঠাকুরগাঁওয়ে বাউলদের ওপর হামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

    ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছেন একাধিক বাউল শিল্পী।

    বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

    স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। দুপুর ২টার দিকে যখন বাউলরা একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন, তখনই একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

    স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘কথিত তৌহিদী জনতা’ হিসেবে পরিচয় দিয়ে বাউলদের ওপর চড়াও হয় এবং মারধর করে। হামলার পরপরই বাউলরা ছত্রভঙ্গ হয়ে যান।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    ওসি বলেন, চৌরাস্তায় বাউলদের একটি কর্মসূচি ছিল। যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল; কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু বাউল আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের নিরাপত্তা নিশ্চিত করে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…