এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আযম খানের সঙ্গে বিরোধে টাঙ্গাইলে ২ দিনে ৩৩ নেতাকর্মীর পদত্যাগ

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

    আযম খানের সঙ্গে বিরোধে টাঙ্গাইলে ২ দিনে ৩৩ নেতাকর্মীর পদত্যাগ

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

    টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের দলীয় কার্যক্রমে সামনের সারিতে এনে পুনর্বাসনের প্রতিবাদ করায় নেতাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টারসহ গত দুই দিনে মোট তেত্রিশজন পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

    ‎অন্য পদত্যাগী-কর্মীরা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রবিউল আউয়াল, সদস্য সচিব মো. বিপ্লব, গজারিয়া ইউনিয়ন বিএনপির , গজারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম ও দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ। উপজেলা ওলামা দলের সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম, আবদুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক কায়ছারুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্যপদ থেকে ইসমাইল হোসেন, মির্জা আতোয়ার রহমান, হোসেন আলী, বছির উদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন।

    এদিকে বুধবার উপজেলা বিএনপির পদত্যাগী সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, সহ-সভাপতি আব্দুল মান্নান এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ—এই চারজনের পদত্যাগপত্র জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

    ‎ইতিমধ্যে পদত্যাগকারী চারজন নিজেদের ভুল স্বীকার করে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন- দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিয়া হোসেন, দাড়িয়াপুর ইউনিয়ন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম সিকদার ও নাজমুল হাসান।

    ‎সখীপুরে বিএনপি নেতা কর্মীদের পদত্যাগসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।

    বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    সখীপুরে বিএনপি নেতাকর্মীদের পদত্যাগ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন,“আগামী নির্বাচনকে সামনে রেখে দলের ভাইস চেয়ারম্যান ও এমপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানকে পরাজিত করার জন্য একটি গভীর চক্রান্ত চলছে। এখানে অনেক টাকার খেলাও হচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিজয় নিশ্চিত করতে হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…