এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝি নিহত

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

    সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝি নিহত

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

    বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর ওই অংশে বিপরীত দিক থেকে আসা দুটি ইঞ্জিনচালিত নৌকা হঠাৎ মুখোমুখি ধাক্কা খায়। এতে একটি নৌকা উল্টে যায় এবং মাঝি পানিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মাঝির নাম শৈসাইমং মারমা (৩৫)। তিনি রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাপাড়া এলাকার উসাথোয়াই মারমার ছেলে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এ বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত নৌযান দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে।

    দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর এই অংশে প্রায়ই বাঁক এবং পানির স্রোত বেশি থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…