এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজগঞ্জের বেলকুচিতে ১ হাজার টাকা কেড়ে নিল কিশোরের প্রাণ

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

    সিরাজগঞ্জের বেলকুচিতে ১ হাজার টাকা কেড়ে নিল কিশোরের প্রাণ

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

    সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনার এক হাজার টাকার জন্য শুভ (১৮) নামের এক কিশোর কে হত্যা করার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী শাহীন ও হাসানের বিরুদ্ধে । গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির।

    নিহত শুভ কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লা'র ছেলে।

    নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভ'র কাছে এক হাজার টাকা পেত। এই পাওনা টাকা ফেরতের জেরে গতকাল মঙ্গলবার সকালে শাহীন ও তার বন্ধু হাসান মিলে শুভ কে তামাই গ্রাম থেকে তাঁতের কাজ করা অবস্থায় ডেকে নিয়ে গিয়ে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এনে এলোমাথাড়ি ভাবে বাঁশ দিয়ে মাথা আঘাত করে।

    এতে শুভ ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয় ।

    এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক শাহীন ও হাসান শুভ কে ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিলে শুভ'র অবস্থার অবনতি হয়।

    নিহতের পরিবার আরও জানান, শুভ মাথায় আঘাত নিয়ে বাসায় আসলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তার অবস্থার অবনতি বুঝতে পেরে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পাঠায়। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাতে মারা যায় শুভ।

    এবিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির জানান, আমরা ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু শুভ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তাই তার লাশ এখন তার বাড়িতে এসে পৌছায়নি। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই এলাকায় অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রেখেছি বলেও জানান তিনি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…