এইমাত্র
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম

    ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম

    ঝিনাইদহে কুয়েত প্রবাসী শেখের আলীর ভাড়া বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর )রাত ৮টার দিকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।

    প্রবাসী শেখের আলী জানান, “গত রবিবার আমি শ্বশুরবাড়ি ঝালকাঠিতে বেড়াতে গিয়েছিলাম। সেই সময় আমার প্রতিবেশী বাপ্পী ফোন দিয়ে জানান, বাড়িতে চুরি হচ্ছে এবং শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু ভয় পেয়ে সরাসরি যেতে পারছেন না। আমরা ঝালকাঠি থেকে দ্রুত রওনা দিয়েছি। বাড়িতে ফিরে জানতে পারলাম, বিদেশ থেকে আনা ৭ ভরি স্বর্ণালংকার এবং ৩ লাখ টাকার নগদ সব চুরি হয়ে গেছে।”

    তিনি আরও জানান, তার ভাড়া বাড়ির পাশেই তিনি নতুন বাড়ি নির্মাণ করছেন এবং সম্প্রতি দ্বিতীয় তলায় ছাদও দিয়েছেন।

    ঝিনাইদহ সদর ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, “৯৯৯ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী বাড়ি ফিরে মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    প্রবাসী শেখের আলীর গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে। তিনি সেপ্টেম্বরে দেশে ফিরে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…