এইমাত্র
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    লাইফস্টাইল

    শীতকালে কতটুকু পানি পান করবেন?

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ এএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ এএম

    শীতকালে কতটুকু পানি পান করবেন?

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ এএম

    শীতকালে আমাদের শরীর ঘামে কম, তাই পানির পিপাসাও খুব একটা লাগে না। অনেকের আবার বেশি পানি পান করলে ঘন ঘন টয়লেটে যেতে হয়। সেই ঝামেলা এড়াতে তারা কম পানি খান। আবার ঠাণ্ডা পানি খেতে ইচ্ছা করে না, গরম পানিতেও স্বাদ থাকে না। এসব কারণে শীতকালে আমাদের পানি পানের পরিমাণও কমে যায়।

    কিন্তু শীতকাল বলে কম পানি পান করা ঠিক না। এমন তাপমাত্রায় নিজেকে পর্যাপ্ত হাইড্রেটেড রাখতে পরিমাণ মতো পানি পান করতে হবে। পরিমাণ মতো পানি না পান করলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে।

    শীতে কম পানি পান করলে কী হয়

    ১। পানি কম পান করা হলে শরীরের ভেতরে যে আর্দ্র ভাব প্রয়োজন তা আর থাকে না। ফলে ডিহাইড্রেশনে ভুগতে হতে পারে এই সময়ে।

    ২। শরীরের ভেতরটা বেশি শুষ্ক হয়ে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।

    ৩। পানি কম পেলে শরীরের ভেতরের অ্যাসিড বেশি হয়ে যেতে পারে।

    ৪। তার ফলে টানা অম্বলের সমস্যায় ভুগতে হতে পারেন।

    ৫। পানি শরীর সতেজ রাখে। তার থেকে কর্ম ক্ষমতাও বাড়তে পারে। পানি কম খাওয়া হলে শরীর শুকিয়ে যায় ভেতর থেকে। ক্লান্তি আসে। কমে যেতে পারে কাজের ক্ষমতাও।

    ৬। শীতের সময়ে পিপাসা না পেলেও তাই নিয়ম করে পানি খাওয়া জরুরি। খুব ঠান্ডা দিনে হালকা উষ্ণ পানি মাঝেমাঝে খাওয়া গেলে ভেতর থেকেও আরাম পাওয়া যাবে।

    কতটা পানি প্রয়োজন:

    গড়ে একজন প্রাপ্তবয়স্কের দিনে ৩.৭ লিটার পানি পান করা উচিত। তবে সকলের জন্য এই এক সূত্রে কাজ হবে না। কে কেমন কাজ করেন, কার শারীরিক পরিশ্রম কতটা, কোন জায়গায় বাস করছেন ইত্যাদি বিষয়গুলিও এক্ষেত্রে দরকার।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…