এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ডিউ ডেট থেকে প্রমোশন বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি

    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম
    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

    ডিউ ডেট থেকে প্রমোশন বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি

    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের প্রমোশন ও আপগ্রেডেশন ‘ডিউ ডেট’ থেকে কার্যকর করার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা পৌণে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ প্রায় ২৫০ জন শিক্ষকের ডিজিটাল স্বাক্ষরসম্বলিত স্মারকলিপিটি উপাচার্যের হাতে তুলে দেন।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যেমন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে—সহকারী থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে প্রমোশন/আপগ্রেডেশন দীর্ঘদিন ধরে ‘ডিউ ডেট’ থেকে কার্যকর হয়ে আসছে।

    কিন্তু নোবিপ্রবিতে এ নীতিমালা এখনও কার্যকর না হওয়ায় শিক্ষকরা প্রশাসনিক জটিলতা, অনাবশ্যক বিলম্ব, পেশাগত ক্ষতি ও শিক্ষকদের মানসিক উৎসাহ কমে যাওয়ার অভিযোগ করেন।

    স্মারকলিপিতে শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরা হয়, দাবি গুলো হলো -নোবিপ্রবিতে প্রমোশন/আপগ্রেডেশন ‘ডিউ ডেট’ থেকে কার্যকর করার নীতিমালা প্রণয়ন, এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন এবং এক মাসের মধ্যে নীতিমালা চূড়ান্তকরণ ও বাস্তবায়ন।

    শিক্ষকরা আরও বলেন, “একটি স্বচ্ছ, আধুনিক ও গবেষণা–বান্ধব বিশ্ববিদ্যালয় গঠনে ডিউ ডেট থেকে প্রমোশন কার্যকর করা অত্যন্ত জরুরি। এটি শিক্ষকদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি গবেষণা, প্রকাশনা ও একাডেমিক অবদান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এ সময় উপস্থিত ছিলেন। তিনি শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আশা করি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমরা সবাই মিলে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে পারবো।”

    এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বর্তমান প্রশাসন সবসময় শিক্ষক–শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সম্মান ও ন্যায্য প্রাপ্তির বিষয়ে আমরা সবসময় আন্তরিক। গত এক বছরে যারা প্রমোশন/আপগ্রেডেশনের যোগ্য হয়ে আবেদন করেছিলেন, দল-মত নির্বিশেষে সকলের বোর্ড দ্রুততম সময়ে সম্পন্ন করে প্রমোশন/আপগ্রেডেশন দেওয়া হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছি। কমিটির সুপারিশ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা রিজেন্ট বোর্ডে পাঠানোর ব্যবস্থা করা হবে। বিভিন্ন প্রশাসনিক কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও, এ সময়ে যাদের প্রমোশন/আপগ্রেডেশন ডিউ হবে এবং আবেদন করবেন তাদের বোর্ড ৩ থেকে ৬ মাসের মধ্যেই সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করবো।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…