এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘জান্নাতের টিকিট বিক্রি’ নিয়ে বিএনপি নেতাকে জামায়াত নেতার চ্যালেঞ্জ!

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

    ‘জান্নাতের টিকিট বিক্রি’ নিয়ে বিএনপি নেতাকে জামায়াত নেতার চ্যালেঞ্জ!

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

    জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকি বিক্রি করছে-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

    বুধবার (২৬ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে উমিরপুর ঈদগাহ মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

    সেখানে হাবিবের উদ্দেশ্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আপনি সাহাপুরে কর্মী সমাবেশে বক্তব্য দিয়েছেন, জামায়াতের মহিলারা বাড়িতে বাড়িতে যায় আর জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বোনেরা কার বাড়িতে, কোথায়, কোনোদিন, কার কাছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে, তা প্রমাণ করতে হবে। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। আমার বোনেরা এই ধরনের অমূলক কথাবার্তা বলে না।'

    তিনি আরও বলেন, ‌'আমরা পরিষ্কার বলতে চাই, এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জামায়াতে ইসলামীকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না। আমি আরেকটু বলতে চাই, এই বক্তব্য তাকে (হাবিব) প্রত্যাহার করতে হবে। যদি আপনি প্রত্যাহার না করেন, তাহলে আগামীতে এর জবাব জনগণ, ঈশ্বরদী-আটঘরিয়াবাসী দেবে ইনশা আল্লাহ।'

    আবু তালেব মন্ডল বলেন, 'জামায়াতে ইসলামি সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করে এসেছে। আমরা যে প্রতিশ্রুতি দিই তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের বাংলাদেশ এটাই আমাদের অঙ্গীকার।'

    উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী–আটঘরিয়া আসনের কেন্দ্র সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিক এবং ঈশ্বরদী পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খান।

    পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আর জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল তালেব মন্ডল।

    গত শনিবার (২২ নভেম্বর) ঈশ্বরদী উপজেলার সাহাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব তার বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 'জান্নাতের ভুয়া টিকিট বিক্রি' করছে। বিএনপি নেতার এই বক্তব্যকে মিথ্যা প্রোপাগান্ডা উল্লেখ করে তা প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…