এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে উষ্ণ শীতের সকালে তাপমাত্রা ১৩ ডিগ্রী

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:২৪ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:২৪ এএম

    পঞ্চগড়ে উষ্ণ শীতের সকালে তাপমাত্রা ১৩ ডিগ্রী

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:২৪ এএম

    উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই আগেভাগে শীত পড়ে। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসে এই শীত আরো জেঁকে বসে। অক্টোবরের শেষ থেকেই শীত অনুভূত হতে শুরু করে। দিন যত গড়ায় তাপমাত্রা ততই কমতে থাকে।

    নভেম্বরের দিনগুলোতে পঞ্চগড়ের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রীর মধ্যে সাধারণত সীমাবদ্ধ থাকে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.২ ডিগ্রী সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকালও সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রী সেলসিয়াস।

    ভোর থেকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথেসাথে তা কমতে থাকে। সকাল ৮টার মধ্যে সূর্যের দেখা মেলায় শীতের প্রবণতা কমে আসে। কর্মজীবী মানুষরা তাই দ্রুতই কাজে যেতে পারছেন। গতকাল দুপুরে পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রী সেলসিয়াস।

    এইদিকে শীত শুরু হলে পঞ্চগড়ে জমতে শুরু করে পর্যটকদের ভিড়। উত্তরে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে দূরদূরান্ত থেকে আসেন পর্যটকরা। অক্টোবর-নভেম্বরের মাসে আকাশ পরিষ্কার ও ঝলমলে রোদ থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় সহজে। যদিও মাঝেমাঝে পর্যটকদের আশাহত করে শীতের আকাশ।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ডিসেম্বরে শুরুতে তাপমাত্রা আরো কমে যাবে। সে সময় মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…