রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী থেকে পেশাদার জুয়াড়ি চক্রের তিনজন সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে জুয়াখেলার তাস এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা।
আটকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির বাহেরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়া এলাকার মৃত তারক আলী মন্ডলের ছেলে হাসান মন্ডল (৫০) ও ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।
জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্সসহ ছদ্মবেশে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান চালিয়ে ৩ (তিন) জন পেশাদার জুয়াড়িকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে জুয়াখেলার তাস এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
ওসি ত্রিনাথ সাহা জানান, “তিনজন পেশাদার জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এসআর